
দ্য সাইলেন্ট জোন (বিবেক সিরিজ ৪)
দ্য সাইলেন্ট জোন (বিবেক সিরিজ ৪)
Tk. 615Tk.700You Save TK. 85 (12%)
Reward points :10
Condition :New
Availability : In Stock
Cover : Hardcover
Indo Bangla Book
Latest Products
Tags
Details
একটা সময়ে ঝাড়খণ্ডের দেবীপুরের তালুকদার পরিবারের প্রভাব প্রতিপত্তি ছিল চোখে পড়ার মতো। কয়েক যুগ ধরে এই পরিবার ওই এলাকায় জমিদারি করে এসেছে। সেখানকার সাধারণ মানুষ এবং স্থানীয় ট্রাইবাল লোকেদের ওপরে অত্যাচারও চালিয়েছে নির্বিচারে। যদিও তালুকদারদের সেই দাপট এখন আর নেই। বাড়ির বড় ছেলে অমিত তালুকদারের একমাত্র সন্তান আচমকাই একদিন নিরুদ্দেশ হয়ে গেল। খবর গেল লোকাল থানায়। তদন্তে নামল পুলিশ। এই ঘটনার কিছুদিনের মধ্যেই তালুকদার বাড়িতে আবারও বড়সড় একটা বিপর্যয় নেমে এল। খুন হল এই বাড়িরই কোনও এক সদস্য। এদিকে সম্পত্তি, টাকাপয়সা নিয়ে তালুকদার বাড়ির ছেলে-মেয়েদের মধ্যে বিবাদও চরমে উঠল। তারপর কী হল? অমিত তালুকদারের ছেলে কি শেষ পর্যন্ত বাড়িতে ফিরে এসেছিল? এই ঘটনাগুলো কি আলাদা, নাকি একটা অন্যটার সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত? এসবের মধ্যে জড়িয়ে পড়ল বিবেক সিংহও। কিন্তু কীভাবে? ধীরে ধীরে ঘনীভূত হল রহস্য। তদন্তে উঠে এল একের পর এক চমকে দেওয়া তথ্যপ্রমাণ। শেষ পর্যন্ত বিবেক কি পারবে ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত পৌঁছে আসল অপরাধীকে ধরতে?




