
শয়তানের মা || অদিতি চৌহান সিরিজ ১
শয়তানের মা || অদিতি চৌহান সিরিজ ১
Tk. 615Tk.700You Save TK. 85 (12%)
Reward points :10
Condition :New
Availability : In Stock
Cover : Hardcover
Indo Bangla Book
Latest Products
Details
শয়তানের মা আসছে। কেন এই কথাটা শুনলে আতঙ্কিত হয়ে পড়েন এফবিআই থেকে ইন্টারপোলের অফিসাররা? কী রহস্য লুকিয়ে আছে এর মধ্যে? ভারতীয় ক্রিকেটের সঙ্গেই বা তীয় 'শয়তানের মা'-এর কী সম্পর্ক? মুম্বই পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ক্রিকেট বেটিং থেকে পাওয়া হাজার কোটির বেশি টাকা হাওয়ালা মারফত চলে যায় দুবাইয়ে। সেখান থেকে পাকিস্তানে। কী কাজে লাগে সেই বিপুল অর্থ? নেপথ্যে কার অঙ্গুলিহেলন? ভারতীয় ক্রিকেটারদের ক্রিকেট জুয়ায় জড়িয়ে পড়ার সময়ই বাইশ গজে উত্থান বাংলার এক তারকার। অন্ধকার জগৎ কি তাকেও ডেকেছিল? কেন প্লেনের 'কনফার্মড' টিকিট আগের রাতে বাতিল হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের? কলম্বোর হোটেলের এক কর্মী খুন থেকে নাইরোবির রাস্তায় গুলির লড়াই। ইসলামাবাদ থেকে নয়াদিল্লি। খুলনা থেকে কলকাতা। ক্রিকেট আর সন্ত্রাসের কানাগলিতে সব যেন বাঁধা পড়েছে একসূত্রে। ভারতীয় ক্রিকেটের এক কলঙ্কময় অধ্যায়ের সঙ্গে কী ভাবে জড়িয়ে আছে দেশের অন্যতম ভয়ঙ্কর এক 'দুর্ঘটনা'র কাহিনি? জবাব রয়েছে সত্য ঘটনার পটভূমিকায় লেখা কাল্পনিক এক কাহিনিতে- শয়তানের মা। ◻️স্পোর্টস থ্রিলারের আঙিনা থেকে বেরিয়ে এই কাহিনী কখন যে পলিটিক্যাল থ্রিলার বা ক্রাইম থ্রিলারের রাজপথে চলে আসবে আপনি বুঝতেও পারবেন না। এ কাহিনী যতটা অদিতির, ঠিক ততটাই আদিত্য, জয়ন্ত, গুলাটি, তীর্থ, তাম্বের। Stong antagonist ছাড়া protagonist-এর দাপট সঠিকভাবে প্রমাণ হয় না - ঠিক সেভাবেই এই কাহিনীর antagonist/villain মেজর, ডি বা ডক্টরের মতো চরিত্ররা কাহিনীর বাঁধন আরো শক্ত করেছে। ভীষণই গতিময় একটা লেখা এবং শুধুমাত্র স্পোর্টস বা রাজনৈতিক বিষয়েই নয়, ছুরি-বন্দুক-বিস্ফোরক- নানা হাতিয়ার-প্রযুক্তি সহ নানা বিষয়ে লেখকের রিসার্চ যথেষ্ট প্রশংসনীয়।




