শিকারের সন্ধানে ('শয়তানের মা'-এর দ্বিতীয় ভাগ)

Tk. 560Tk.640You Save TK. 80 (13%)

Book Length

lengh

362

Edition

edittion

1st Published

Publication

publication

শপিজেন

ISBN

isbn

0000000000

ভারতীয় ক্রিকেট দল চলেছে পাকিস্তান-সফরে। দুই দেশের প্রশাসন মরিয়া হয়ে উঠেছে সফরটিকে সন্ত্রাস এবং 'বেটিং' নামক ভয়ানক বিপদের হাত থেকে মুক্ত রাখার জন্য...

Reward points :10

Condition :New

Availability : In Stock

Cover : Hardcover

1

Latest Products

Delivery
Inside Dhaka metro: 1 to 3 days
Outside Dhaka ( courier): 2 to 5 days
Cash On Delivery available only in Dhaka metro

Details

ভারতীয় ক্রিকেট দল চলেছে পাকিস্তান-সফরে। দুই দেশের প্রশাসন মরিয়া হয়ে উঠেছে সফরটিকে সন্ত্রাস এবং 'বেটিং' নামক ভয়ানক বিপদের হাত থেকে মুক্ত রাখার জন্য। তারই সঙ্গে কিছু দুর্ধর্ষ দুশমন এই সফরকে ব্যবহার করতে চাইছে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ককে চিরতরে বিষিয়ে দেওয়ার জন্য। তাদের মধ্যে রয়েছে 'এস্‌' সেকশনের প্রধান— অর্থাৎ মেজর এবং তার অতি-বিশ্বস্ত কয়েকজন। আর গত ষড়যন্ত্রের মাশুল গুনতে বাধ্য হওয়া মানুষদের তরফে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন অদিতি চৌহান। এই ভয়ানক ঘোলা জলে নিজস্ব মাছ ধরতে নেমেছে সি.আই.এ। আটের দশকে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়ে যাওয়া আফগান, সন্ত্রাসবাদী ও সেনাবাহিনীর মধ্যে যোগসূত্র হয়ে কাজ করা মানুষজন, 'ডি' কোম্পানির মাথা, অবসরের মুখে দাঁড়ানো সি.বি.আই প্রধান— কে নেই সেই অদ্ভুত খেলার ময়দানে? কিন্তু শেষে কী হল? ভারতের সফর কি নির্বিঘ্নে সম্পন্ন হল? অদিতি কি পারলেন বদলা নিতে? 'শয়তানের মা' নামক দুর্ধর্ষ পলিটিক্যাল-কাম-স্পোর্টস্‌ থ্রিলারটি পড়ার পর আরও বহু পাঠকের মতো আমিও অপেক্ষায় ছিলাম তার পরের পর্বটির জন্য। এই বইটির কালগত তথা ভূ-রাজনৈতিক ব্যাপ্তি গত উপন্যাসের থেকেও বড়ো। এতে লেখককে বহু তথ্য, তত্ত্ব এবং ইতিহাস গুঁজে দিতে হয়েছে চরিত্রদের কার্যকলাপ বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু গতিময় লেখনী এবং বিষয়বস্তুর আকর্ষণীয়তার কারণে এই অতিবৃহৎ পরিসরটিকেও মাথায় রেখে শুরু থেকে শেষ অবধি প্রায় ছুটে যেতে বাধ্য হন পাঠক। এখানেই এই বইয়ের সার্থকতা। তবে দুটি অনুযোগ থেকে গেল। প্রথমত, এই বইয়ের ক্রিকেট-বিষয়ক অংশটা, 'পরিশিষ্ট' অংশের ব্যাখ্যা সত্বেও, রীতিমতো অনাবশ্যক মনে হয়েছে। আমার মতে, স্পোর্টস্‌ থ্রিলারের বদলে পলিটিক্যাল থ্রিলার হিসেবেই এই বইয়ের মূল আবেদন ও সার্থকতা। দ্বিতীয়ত, এতে পর্ব-বিভাজন করে, অথচ অ-সরলরৈখিক কালানুক্রম অনুসরণ করে ব্যাপারটাকে কিঞ্চিৎ জটিল করে তোলা হয়েছে। প্রথম উপন্যাসটিতে এই ধরনের জটিলতার সম্মুখীন হইনি। আর হ্যাঁ, এমন একটা বইয়ে ম্যাপ আর আরও বেশ কিছু অলংকরণ থাকা অত্যন্ত জরুরি ছিল বলেই আমার মনে হয়েছে। তবে এগুলো আমার ব্যক্তিগত অভিমত। পাঠানুভূতির সারাৎসার হিসেবে এটিই বলব, যদি রাজনীতি ও রোমাঞ্চ-মিশ্রিত টানটান উপন্যাস পড়তে চান, তাহলে এই বইটি আপনার ভালো লাগবে। অলমিতি। শিকারের_সন্ধানে ('শয়তানের মা'-এর দ্বিতীয় ভাগ)

Title :শিকারের সন্ধানে ('শয়তানের মা'-এর দ্বিতীয় ভাগ)

Author :কৌশিক দাশ

Publisher :শপিজেন

Language : Bangla

hardcover : 362 pages

Condition : New

Book Printed Origin : India

Readling Level : Teen and Young adult

Related Products

Author Books

Loading

Loading