প্রতি মুহূর্তের ধান

Tk. 475Tk.540You Save TK. 65 (12%)

Book Length

lengh

198

Edition

edittion

1st Published

Publication

publication

শপিজেন

ISBN

isbn

0000000000

প্রতি মুহূর্তের ধান নাকি প্রতি মুহূর্তের জীবন? চেনা নয়, বহু অচেনা মুহূর্তের গল্প দিয়ে যত্নে বোনা ১৬টি ভিন্নস্বাদের গল্প আর একটি উপন্যাসিকার সংকলন সত...

Reward points :8

Condition :New

Availability : In Stock

Cover : Hardcover

1

Latest Products

Delivery
Inside Dhaka metro: 1 to 3 days
Outside Dhaka ( courier): 2 to 5 days
Cash On Delivery available only in Dhaka metro

Details

প্রতি মুহূর্তের ধান নাকি প্রতি মুহূর্তের জীবন? চেনা নয়, বহু অচেনা মুহূর্তের গল্প দিয়ে যত্নে বোনা ১৬টি ভিন্নস্বাদের গল্প আর একটি উপন্যাসিকার সংকলন সত্যিই পাঠকের মনের স্বাদ বদলানোর জন্য যথেষ্ট উপযোগী বলেই মনে হয়। অবশ্যই সংগ্রহ করার মতো একটি বই। আকর্ষণীয় না মনে হলেও ব্যতিক্রমী প্রচ্ছদ মন্দ লাগেনি। সামান্য মুদ্রণ ত্রুটি থাকলেও লেখার হরফ আর পাতার মানের দিক থেকে বইটি একেবারে ঠিকঠাক। বইটি শুরু করেছিলাম মাঝের সবচেয়ে ছোট্ট গল্পটি দিয়ে। আর শুরুতেই চমকে উঠেছিলাম। সাধারণত গল্প সংকলন আমি টানা শেষ করতে পারি না তবে এটা আমায় সেই অবকাশ দেয়নি লেখার বিষয় বৈচিত্র্যের গুণে। তো 'অগ্নিতুষার' নামটা শুনেই মুগ্ধ হয়েছিলাম আর পড়ার পর মনে হল একটাও খলচরিত্র এমন কাহিনি সৃষ্টি করা যায়! যে কাহিনি মনের ভাবনায় অগ্নি আর তুষারকে কাছাকাছি আনতে পারে কোনও অলৌকিক উপায়ে অথবা ম্যাজিকের মাধ্যমে। এর পর যখন 'যত দূরেই যাও' পড়লাম সেই মুগ্ধতার চরম সীমায় পৌঁছে গেলাম। ভালোবাসার রেশ বোধ মিলনের ছোঁয়ায় শেষ হয়ে যায়, না পাওয়া না ছোঁয়া ভালোবাসা গুলোই চিরতরে বেঁচে থাকে সে যত দূরেই যাও। তার পর একে একে 'রসদ', 'দেখা হবে', 'হোম সার্ভিস', 'শেষ জোনাকি' একের পর এক ব্যতিক্রমী গল্প। যার মধ্যে কখনও জীবনে পরিস্থিতির কাছে ঝুঁকে পড়ে মেনে নেওয়া আছে আবার বিদ্রোহের চিৎকারও আছে। ভিন্নস্বাদের প্রেমের সূত্রপাতও আছে আবার বিরহের মূর্ছনাও। 'প্রণয় চিহ্ন' অসাধারণ এক প্রেমের উপাখ্যান। যা মন ছুঁয়ে যায়। নিরস বুকেও প্রেমের রস সঞ্চার করার মতো একটা সরস গল্প। 'স্বজনহারা' একেবারে অন্যরকম ভাবনার অত্যন্ত প্রাসঙ্গিক একটা একাকীত্বের গল্প। যা পড়ে সত্যিই ভাবনায় পড়ে যেতে হয়। কোথাও যেন মিলিয়ে নেওয়া যায় নিজের সাথে। এইভাবেই একে একে 'চিহ্নহীন', 'দুই পলাশ' যেন দুই দূরত্বের নিশানবরদার। 'টাইগার হিল' এক স্বপ্নের গল্প, নাকি স্বপ্নভঙ্গের! নাকি এই নির্মম, নির্দয় সমাজের কদর্য দ্বিচারিতার প্রতিচ্ছবি! তেমনই এক ঘুরে দাঁড়ানোর গল্প হল 'যাচ্ছি', যা মানুষকে বাঁচতে শেখায়, জীবনে ছন্দে ফিরতে শেখায়। 'গোপনে পাগল সারান' সত্যিই এক পাগলের গল্প নাকি একটু বেশিই মানুষের গল্প সেই ভার পাঠকের উপরেই থাকবে। তার দৃষ্টিকোণের উপর। কেন জানি না 'জাগ প্রদীপ' আর 'আয়না যখন আবছা হয়ে যায়' গল্পদুটোর অনেকটা অংশ ভীষণ চেনা লাগল। দুটি গল্পই আমাদের সত্যের মুখোমুখি দাঁড় করায়। 'গলনাঙ্ক' সত্যিই মনের জমে থাকা বরফের নৈঃশব্দ্যের গল্প, নৈস্বর্গিক গল্প। যা পাঠকমনের গভীর মনের অরন্যানী সবুজ করে দিয়ে যায়। একমাত্র উপন্যাসিকা 'এই শোক এই জাগরণ' এক অন্য জগতের মানুষের গল্প। একটু ধীর গতির তবুও শেষ অবধি পৌঁছলে সত্যিই একটা ধাক্কা দিয়ে যেতে সক্ষম। যার রেশ বেশ কিছুক্ষণ থেকে যাবে বলেই মনে হয়... ধন্যবাদ।

Title :প্রতি মুহূর্তের ধান

Author :Saikat Mukhopadhyay || সৈকত মুখোপাধ্যায়

Publisher :শপিজেন

Language : Bangla

hardcover : 198 pages

ISBN-13 : 9789356004320

Condition : New

Book Printed Origin : India

Readling Level : Teen and Young adult

Related Products

Author Books

Previous
Next

Loading

Loading