ঐতিহাসিক হত্যা রহস্য
ঐতিহাসিক হত্যা রহস্য
Tk. 875Tk.1000You Save TK. 125 (13%)
Reward points :10
Condition :New
Availability : In Stock( Only 1 copies Left )
Cover : Hardcover
Indo Bangla Book
Latest Products
Details
ইতিহাসের অন্দরমহলে শুধু রাজমুকুটের ঝলকানি নয়, সেখানে জমাট বেঁধে থাকে অন্ধকার, শোনা যায় ষড়যন্ত্রের ফিসফিসানি আর রচিত হয় বিশ্বাসঘাতকতার নানা কাহিনি। ক্ষমতার অলিন্দে এক সময় যে হাত মৈত্রীর শপথ নেয়, প্রয়োজনে সেই হাতই পিঠে ছুরি বসায়। কিন্তু ইতিহাস বড় নির্মম। কাউকে সে ক্ষমা করে না। ‘ঐতিহাসিক হত্যা রহস্য‘ বইয়ের শিরোনামেই যে দ্বৈত সুর, তা কাহিনিগুলোর ভিতরে প্রবেশ করলে আরও প্রকট হয়ে ওঠে। এখানে ‘হত্যা’ কেবলমাত্র ঘটনার সারি নয়, বরং ইতিহাসের দীর্ঘস্থায়ী ক্ষমতানীতির রক্তাক্ত কিছু পরিণতির বলা হয়েছে। আর ‘রহস্য’ মানে অপরাধীর পরিচয় উদ্ঘাটন নয় বরং তৎকালীন সময়ের সামাজিক-রাজনৈতিক কাঠামোর উন্মোচন, যা আসলে সেই অপরাধকে জন্ম দিয়েছিল। এখানে মোট চারটে বিষয় রয়েছে। ‘মিশর রহস্য‘, ‘আলেকজান্ডার : বিশ্বজয় ও রহস্যমৃত্যু‘, ‘চাণক্য ও চন্দ্রগুপ্ত: মগধ রহস্য‘, ‘তথাগত ও বিম্বিসার: গুপ্তহত্যার আড়ালে‘। কিন্তু লেখক অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো শুধুমাত্র স্থির দলিল হিসেবে গ্রহণ করেননি। বরং তিনি সেগুলোকে একটি চলমান এবং বহুস্তরীয় বয়ান হিসেবে বিবেচনা করেছেন। তাঁর অনুসন্ধানী চোখ, ভাবনা এবং দৃষ্টিভঙ্গি লক্ষ্য করলে বোঝা যায়, তিনি এখানে ঘটনাপঞ্জি নির্মাণ করেননি, বরং তার আভ্যন্তরীণ বিষয়গুলো স্পষ্ট করে দেখতে চেয়েছেন।
Title :ঐতিহাসিক হত্যা রহস্য
Author :সমৃদ্ধ দত্ত
Publisher :Deys || দেজ
Language : Bangla
hardcover : 318 pages
Condition : New
Book Printed Origin : India
Readling Level : Teen and Young adult




